বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড

মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা

মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

প্রথমার্ধ কাটে সাদামাটা ফুটবলে। দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে গতি। শুরুটা করে ইংল্যান্ড। দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাক থেকে দারুণ এক গোলে এগিয়ে যায় তারা। এরপর রক্ষণ জমাট রেখে জয় নিশ্চিত করার চেষ্টা করে ইংলিশরা। কিন্তু লিওনেল মেসির জাদুতে সেই পরিকল্পনা ভেস্তে যায়। অসাধারণ দুটি অ্যাসিস্ট করে দলকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুললেন এই মহাতারকা।

আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাতে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের হয়ে গোল দুটি করেন এঞ্জো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। দুটি গোলেই অ্যাসিস্ট করেন লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা, শারীরিক লড়াই এবং পাল্টাপাল্টি আক্রমণ। দুই দলই সতর্ক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। সেই গোলের পর ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে থ্রি লায়ন্সরা।

তবে শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৮৫তম মিনিটে মেসির পাস থেকে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান এঞ্জো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ে আবারও মেসির নিখুঁত অ্যাসিস্ট কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। তাতেই ২-১ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিয়ে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

আগামী রোববার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com