রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসিতে টানা দ্বিতীয় বছর ফল বিপর্যয়: ফেল করেছে প্রায় ৬ লাখ ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি একজনও, শতভাগ পাস ১৩৯টিতে

কেরালায় ভয়াবহ বন্যায় নিহত ৬০

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৫০১ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহিত

আন্তর্জাতিক ডেস্ক :

প্রবল বৃষ্টি ও বন্যায় কেরালায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। আর তার সঙ্গে ঘটে চলেছে একের পর এক ধসের ঘটনা। কেরালার মালাপ্পুরমের কাভাল্লাপাররার ধসে এখন পর্যন্ত আটকে আছে কমপক্ষে ৬৩ জন। যার মধ্যে রয়েছে ২০ জন শিশু বলে খবর স্থানীয় প্রশাসন সূত্রে। এখন পর্যন্ত ধসের নিচে থেকে উদ্ধার হয়েছে ৯ জনের দেহ। প্রবল বৃষ্টি উপেক্ষা করে চলছে উদ্ধার কাজ।

ওয়ানাড ও মালাপ্প‌ুরমে একের পর ধসের ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে। ওয়ানাডে ভূমি ধসের জেরে এখন পর্যন্ত ৯জন প্রাণ হারিয়েছেন। মাটি কাটার যন্ত্র দিয়ে দ্রুত মাটি কেটে ধসের জেরে কাদা মাটির তলায়ে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করা হলেও, শেষ রক্ষা হয়নি। প্রসঙ্গত গত দু দিনে কেরালা জুড়ে মোট ৮টি ভূমি ধসের ঘটনা ঘটেছে।

বন্যার জেরে শনিবার পর্যন্ত কেরালায় মৃতের সংখ্যা ৬০ জন। ইতোমধ্যে ৫৫ হাজার ৭৪৯টি পরিবার ও ১ লক্ষ ৯৬ হাজার ৫৮৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। রবিরাও কেলারার তিন বন্য দূর্গত জেলায় জারি রয়ছে লাল সতর্কতা।

সরাকরি তথ্য অনুসারে এখন পর্যন্ত কেরালার বন্যায়, মাল্লাপুরমে ১৯ জন, কোঝিকোড়ে ১৪ জন এবং ওয়ানাডে ১০ জন, কুন্নুরে মারা গেছেন ৫ জন, ইডুক্কিতে মারাগেছেন ৪ জন ত্রিসুরে ৩ এবং আল্লাপুজাতে ২ জন প্রাণ হারিয়েছেন। যদিও বেসরকারি মতে ৬১ জন প্রাণ হারিয়ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com