বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব-কুলিয়ারচরের দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত-৩৫

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুই গ্রামবাসীল মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের বড় বাড়ি ও কুলিয়ারচর উপজেলার লালপুর গ্রামের ওমরা বাড়ির লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩৫জন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, ঈদের দ্বিতীয় দিন গত মঙ্গলবার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের বড় বাড়ি ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার লালপুর গ্রামের ওমরা বাড়ির যুবকদের উদ্যোগে মিরারচর ঈদগাহ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালীন সময়ে ৮০মিনিটের মাথায় ওমরা বাড়ির খেলোয়ারগণ ফাউল করলে রেফারি বাশিঁর সংকেত দেয়। কিন্তু ওমরা বাড়ির কেলোয়ারগণ রেফারির নির্দেশ অমান্য করে খেলা চালিয়ে যায়। এতে দুইদলের মাঝে কথাকাটাকাটি হয়। পরে খেলার জাজমেন্ট ও রেফারির হস্থক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং খেলা সম্পন্ন হয়। ৯০মিনিটের এ ফুটবল ম্যাচে ৪-২ গোলে জয়লাভ করেন ওমরা বাড়ির খেলোয়ারগণ।

পরবর্তীতে খেলা শেষে বড় বাড়ির লোকজন ওমরা বাড়ির সড়ক পথ দিয়ে যাওয়ার প্রাক্কালে ওমরার বাড়ির লোকজন লাঠিশোটা নিয়ে বড় বাড়ির লোকজনদের ধাওয়া করে। এসময় বড় বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিজেদের গ্রামে ফিরে যায়। পরদিন বুধবার দুপুর ১টার দিকে পুনরায় ওমরা বাড়ির লোকজন তাদের বাড়ির সামনে পেয়ে বড় বাড়ির একজনকে লাঠি নিয়ে ধাওয়া করে। এ খবর দুই বংশের লোকজনের কাছে পৌছলে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় টানা দুইঘন্টা ব্যাপি সংঘর্ষে ওমরা বাড়ির আলী হোসেন(২৮), শাহীন(২৯), জিল্লু মিয়া (২৫) ও অপরপক্ষ বড় বাড়ির রুস্তম(৩৫), ফরিদ মিয়া(৩২), জুয়েল(২৫), মামুন(৩২), রবিন মিয়া(২৫) শাহানা বেগম (৩০) নবী হোসেন (৪০), আরিফুল ইসলাম (১৭), সুমন (২৮)সহ অন্তত ৩৫জন আহত হয়। পরে খবর পেয়ে ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের অনেকে বর্তমানে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক আমজাদ শেখ এর সাথে কথা হলে তিনি জানান, ফুটবল খেলায় কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই উপজেলার দুই গ্রামের লোকজনের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com