রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকে নিয়ে ঢাকায় ‘বিক্ষোভ’

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৭২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

ওপার বাংলা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সর্বশেষ ঢাকায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’ সিনেমা। আবারও এ অভিনেত্রীকে নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র।

ছবির নাম ‘বিক্ষোভ’। যা পরিচালনা করছের শামীম আহমেদ রনী। সম্প্রতি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। নির্মাতা শামীম আহমেদ রনী জানান, ছবির চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছেন শ্রাবন্তী। কিছু দিন আগে কলকাতায় এই অভিনেত্রীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় এর শুটিং হবে।

শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত নয় বলে জানালেন রনী।

তবে এতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে।
জানা গেছে, ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘বিক্ষোভ’ ছবির গল্প। দেলোয়ার জাহান দিলের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া।

শ্রাবন্তী এর আগে শাকিব খানের সঙ্গে ‘শিকারী’ ছবিতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি সে সময় ব্যাপক প্রশংসিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com