শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

বার্সার অফিসে কেন নেইমারের আইনজীবী?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৫৩৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বার্সেলোনাতে ফেরা নিয়ে গুঞ্জন চলছেই। এরই মধ্যে বর্সার অফিসে দেখা গেল নেইমারের প্রতিনিধিদের। তাদের মধ্যে একজন পিএসজি’র আইনজীবী হুয়ান দি দিয়োস ক্রেসপো, যিনি দুই বছর আগে নেইমারের রিলিজ ক্লজ (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনায় ডিপোজিট করেছিলেন।

বার্সার অফিসের সামনে নেইমারের আইনজীবীর প্রবেশের ছবি প্রকাশ করে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, ওই সময় ক্যাম্প ন্যুয়ের অফিসে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ। তবে আইনজীবীদের প্রবেশের ঠিক ১০ মিনিট পরই তিনি বেরিয়ে যান।

এদিকে ঠিক কী হয়েছে বার্সার অফিসে তা নেইমারের আইনজীবী কিংবা ক্যাম্প ন্যু, কোনো পক্ষই নিশ্চিত করেনি। তবে নেইমারের আইনজীবী ক্রেসপো জানিয়েছেন, তার সফরের সঙ্গে নেইমার ইস্যু জড়িত নয়। একটি টেলিভিশন প্রোগ্রামের জন্যই নাকি বার্সায় গিয়েছিলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com