রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

শোলাকিয়ার ঐতিহ্য রক্ষার দাবিতে মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৫৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য সংরক্ষণ কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার শহীদি মসজিদের সামনে শোলাকিয়া মাঠের ঐতিহ্য রক্ষার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে দলমত নির্বিশেষে ভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। সকাল ১১টায় মসজিদের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শোলাকিয়া ঈদগাহে মডেল মসজিদ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এ ঈদগাহের ঐতিহ্য ম্লান হবে। শুধু তাই নয়, ঈদগাহে মসজিদ নির্মিত হলে ঈদগাহের আয়তন ছোট হয়ে যাবে। শোলাকিয়া শুধু কিশোরগঞ্জের ঐতিহ্য নয়, বিশ্বের অন্যতম ঐতিহ্য হিসেবে উল্লেখ করেন বক্তারা।

তারা শোলাকিয়া ঈদগাহের পাশের গরুর হাটটি অন্যত্র সরিয়ে সে জায়গায় অথবা শহরের অন্য কোনো স্থানে মডেল মসিজদটি নির্মাণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা ড. খলিলুর রহমান, হাজী ঈসরাইলসহ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com