বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

‘শহীদ জিয়া অডিটোরিয়াম’-এর নামফলক ভেঙে দিল ছাত্রলীগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৫৮৫ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন শুভ :

মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক ভেঙে দিয়েছে ছাত্রলীগ। বর্তমানে সেখানে ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’ নামকরণ করে ব্যানার টানিয়ে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে শোক র‌্যালি শেষে নামফলকটি ভেঙে ফেলা হয়। এ সময় উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে আশপাশ মুখর করে তোলে। পরে সাধারণ ছাত্রদের নিয়ে শহরে শোকের মাস আগস্ট উপলক্ষে একটি শোক র‌্যালি বের করে জেলা ছাত্রলীগ।

এতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ-সভাপতি ফয়সল মনুসর, সহ-সভাপতি হাসান আহমদ তারেক, জেলা ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ, সৈয়দ সৌমিকসহ জেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তির নামে অডিটোরিয়ামে থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। আর ব্যক্তির নামে হলে মৌলভীবাজারের অনেক গুণীজন ছিলেন তাদের নাম ব্যবহার করা যেত। অডিটোরিয়ামের শুরু থেকে এর নাম বদলের দাবি ছিল, আজ আমরা সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের নাম মুছে নাম দিয়েছি ‘মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম’।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী বলেন, ছাত্রলীগ অডিটোরিয়ামের নাম ফলকটি ভেঙে সেখানে নতুন নামে ব্যানার টানিয়ে রেখেছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com