শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে বাস চাপায় এক পুলিশ কন্সটেবলের মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
ভৈরবে বাস চাপায় ইব্রাহীম মিয়া (২২) নামে এক পুলিম কন্সটেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব আবেদীণ হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম নরসিংদী জেলার রায়পুরা থানাধীন চরমারজাল পশ্চিমপাড়া গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে। সে ভৈরব-আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় পুলিশ কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানাযায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পুলিশ কন্সটেবল ইব্রাহীম টোলপ্লাজা থেকে মটরসাইকেলে করে তেল কেনার উদ্দেশ্যে মিন্টু মিয়া সিএনজি পাম্পে যাচ্ছিল। এসময় পাম্পের সামনে এসে মটরসাইকেল নিয়ে রাস্তা পারপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপারের একটি বাস তার মটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে ইব্রাহীম গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ কন্সটেবল ইব্রাহীমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা নিয়ে যাওয়ার সময় তার অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় নিহত পুলিশ কন্সটেবল ইব্রাহীমের স্বজনদের আবেদনের প্রেক্ষীতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছ লাশ হস্থান্তর করা হয়েছে বলেও ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com