শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ত্যাগের দীক্ষা নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভৈরবে পালিত হলো পবিত্র আশুরা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৮ বার পড়া হয়েছে

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে পালিত হলো পবিত্র আশুরা। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ভৈরবের বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। হিজরি ৬১সনের এই দিনে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তার পরিবার-অনুসারীরা সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজীদ বাহিনীর হাতে শহীদ হন। এরপর থেকে কারবালার ময়দানের এই শোকাবহ ঘটনা স্মরণ করে প্রতিবছর ১০মহরম বিশ্ব মুসলমান গোষ্টীর মধ্যে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা এই দিবসটি পালন করে থাকেন।

পবিত্র আশুরার দিনে সারা দেশের ন্যায় বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নেমেছে ভৈরবের লক্ষীপুর উত্তরকান্দা এলাকায় অবস্থিত কারবালার মাঠে। শিশু-কিশোরসহ সব বয়সের মানুষদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ভৈরবের কারবালার মাঠ। দুপুর থেকেই পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা তাজিয়া মিছিলে বিভিন্ন ধরনের ধর্মীয় শান গেয়ে কারবালার মাঠে হাজির হন ধর্মপ্রাণ মুসলমানরা। মিছিলে অংশগ্রহণকারিদের অনেকের পরনেই কারো পাঞ্জাবি-পাজামা দেখা যায়। কারবালার মাঠে বোরাক নামিয়ে “হায় হোসাইন, হায় হোসাইন” বলে বুক চাপড়ে শোকের মাতম করেন তারা। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে কারবালার মাঠ সহ আসেপাশের সবগুলো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরধার করেছে প্রশাসন। পুরো এলাকা জুড়েই র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীরা নিয়োজিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com