শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে চিহ্নিত ছিনতাইকারি অপুসহ গ্রেফতার ০৩, জনমনে স্বস্থি

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৬২ বার পড়া হয়েছে

ভৈরবে ছিনতাইকারী চক্রের গডফাদার ও ১ডজন মামলার আসামি অপুসহ তার আরো ২ সহযোগীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। আজ বুধবার ভোরে ভৈরব বাসষ্ট্যান্ড দুর্জয় মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১শ ৩৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বোরহান উদ্দিনের পুত্র অপু (২৫), আমলাপাড়া এলাকার হাড়াধনের পুত্র মজুমদার ওরফে জনি (২৮) ও সিলেট সদরের হাসান মিয়া (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ভৈরবে থানার এস আই মোখলেছুর রহমান রাসেল এর নেতৃত্বে শহরের দুর্জয় মোড় থেকে অপু ও তার ২ সহযোগী কে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১শ ৩৫পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে ।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, ছিনতাইকারী চক্রের গড ফাদার অপু দীর্ঘদিন ধরে অপরাধি চক্র গড়ে তুলে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। এছাড়াও অপুর বিরুদ্ধে ভৈরবসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় প্রায় একডজন মামলা রয়েছে। এসব অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে মাদক ও ছিনতাই নির্মূলে ভৈরব থানা পুলিশ তৎতপর রয়েছে বলেও জানান তিনি।

এদিকে চিহ্নিত ছিনতাইকরি অপু গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুশিল সমাজের মানুষজন। পাশাপাশি মাদক ও ছিনতাইমুক্ত ভৈরব গড়তে প্রশাসনের এসব অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com