শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল হাকিমা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৬২০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ পপি’র প্রকল্পের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবম শ্রেণীর ছাত্রী হাকিমা আক্তারের (১৫) বাল্য বিবাহ বন্ধ করেন । এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বর ও কনে পক্ষের দু’পরিবারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে ও গলাচিপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী হাকিমা আক্তারের সাথে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজহাটি ইউনিয়নের জালুয়া পাড়া গ্রামে মোঃ জমশেদ মিয়ার ছেলে মোঃ জাকির হোসেনের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ খবর শুনে পপি’র প্রজেক্ট অফিসার সালমা পারভীন ও মাঠ সহায়ক মিনা আক্তার জাল জন্মসনদ দিয়ে বাল্য বিয়ে হচ্ছে মর্মে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এর নিকট অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে বৃহঃস্পতিবার দুপুরে ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর ও কনের পক্ষের দু’পরিবারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে বাল্য বিয়ের কুফল বিষয়ে কনের বাবাকে অবগত করে ১৮ বছরপূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবেনা মর্মে মুচলেকা নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com