শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধানসহ ১১ জনকে আটক করেছে কিশোরগঞ্জ র‌্যাব-১৪

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৮৮৮ বার পড়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি টিম বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ (১৭) সহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে।

সাজ্জাদ ছাড়া আটককৃত অন্যরা হচ্ছে, আব্দুলাহ আল নোমান (১৬), ফজলে রাব্বি বাধন (১৮), মো. আনোয়ারুল ইসলাম (১৮), মো. জুয়েল (১৬), মো. ইয়াছিন ইসলাম (১৮), মো. সানি আহাম্মেদ (১৬), হৃদয় দত্ত (১৬), ফজলুল করিম আকাশ (১৯), সৌমিত্র বৈষ্ণব (১৬) এবং মো. আদনান ইসলাম (১৬)।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের এএসপি মো. মাহবুব-উল-আলম জানান, গত ৭ অক্টোবর কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় নতুন পল্লী সংঘ মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার রাত্রিকালীন আরতি চলার সময় কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ এবং এই গ্রুপের আটক হওয়া অন্য ১০ সদস্যসহ কিশোর গ্যাং এর কতিপয় সদস্যরা মেয়েদের উত্যক্ত করার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টি করে। এ সময় শুভ সরকার (১৬), প্রসেনজিৎ ঘোষ (১৭) এবং তনয় বর্মন বিকাশ (১৭) নামের তিন কিশোর বাধা প্রদান করলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদসহ অন্যান্য সদস্যরা মিলে শুভ সরকার, প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশকে বিভিন্ন দেশিয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, বত্রিশ এলাকার নতুন পল্লী সংঘ মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার রাত্রিকালীন আরতি অনুষ্ঠানে উপস্থিত মেয়েদের উত্যক্ত করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তারা এই ঘটনা ঘটিয়েছে। বর্তমানে শুভ সরকার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।

আটক হওয়াদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com