শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

৪৫০ মিলিয়ন ছাড়ালো জোকারের আয়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫৭৭ বার পড়া হয়েছে

৪ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে টোড ফিলিপস পরিচালিত ‘জোকার।’ জোয়াকুইন ফনিক্স অভিনীত এই ছবিটি পুরো বিশ্বে এখন পর্যন্ত আয় করে নিয়েছে ৪৫০ মিলিয়ন ডলার।

দর্শকের প্রত্যাশা অনেক বেশি ছিল ‘জোকার’ ছবিটি নিয়ে। আর এই প্রত্যাশা পূরণে সফল হয়েছে ‘জোকার।’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে এগিয়ে যাচ্ছে ছবিটি। ফনিক্স এর অভিনয় শিহরন জাগাচ্ছে দর্শকদের। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ছবিটির আয় ৭৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।

জোকার সিনেমা মূলত আর্থার ফ্লেক নামের একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির গল্প। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ব্যর্থ কমেডিয়ান শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায়। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ছবিটি এরইমধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও দাপট দেখিয়েছে।

সিনে-সমালোচকরা ‘জোকার’ ছবিটি দেখার পর এটিকে ‘মাস্টারপিস’ বলেও মন্তব্য করেছেন। কেউ বলেছেন ‘চিরস্মরণীয়’ ছবি জোকার! বিশেষ করে জোয়াকুইন ফনিক্স এর অভিনয় দেখে মুগ্ধ সবাই। রোটেন টম্যাটো ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com