বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের বাজিতপুরে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ১৪৭৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতা এলাকা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতা এলাকা হতে মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান (২৩) ও ইকরামুর রহমান (২৫) কে আটক করা হয়। মাহফুজুর রহমানের পিতার নাম মো: স্বপন মিয়া এবং তার এলাকা বাজিতপুর এলাকার পূর্ব পৈলনপুর এলাকায়। অপরদিকে ইকরামুর রহমানের পিতার নাম মৃত কাদির মিয়া। সে একই উপজেলার আলীয়বাদ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

আটকের সময় আভিযানিক দল তাদের কাছ থেকে ৩৮৫ (তিনশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com