বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে থেকে অত্যাধুনিক ক্যামেরা পাচ্ছে গাল্লিবয় রানা-তবীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৬৩৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুদে গায়ক রানা মৃধা ও তার আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবীব মাহমুদকে অত্যাধুনিক ভিডিও ক্যামেরা উপহার দেবে আইসিটি বিভাগ একই সঙ্গে রানার পড়াশোনার খরচও বহন করা হবে সরকারের পক্ষ থেকে। ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’তে এমনটাই জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক জানান, ওদের প্রথম গানটি দেখে তবীবকে প্রশ্ন করি, এটি সাদাকালো কেন? ওর উত্তর ছিল, তার কাছে যে ক্যামেরা ছিল এর রেজ্যুলেশন এতটাই কম যে, ভিডিওটির কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছিল। তাই সাদাকালো করে দিতে হয়েছে।

তিনি বলেন, ‘আমি বলব, এরপর থেকে তাদের গানের কোয়ালিটি আরও ভালো হবে। অল্প দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটি অত্যাধুনিক ক্যামেরা রানা ও তবীবকে উপহার দেব।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই, রানার মতো আর কোনও পথশিশু পথে যেন না থাকে, এজন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রানার পড়াশোনার সব খরচ আমরা বহন করব। ওর যা লাগে, সবকিছু আমরা দেখব।’

‘গাল্লিবয়’ রানা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ানো আর দশটা পথশিশুর মতোই ছিল। ছোট্ট এ শিশুটি দারুণ র‌্যাপ গান গায়। ক্যাম্পাসে ঘুরে ঘুরে গান শোনানোর বিনিময়ে ২-৫ টাকা চেয়ে নেয় মানুষের কাছ থেকে। এটাই ছিল রানার পরিচিতি। কথায় কথায় চলতি বছরের গেলো মে-জুন মাসের কোনও একদিন রানার সঙ্গে পরিচয় হয় ঢাবি শিক্ষার্থী তবীবের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com