শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নাটিকা মঞ্চস্থ

মশিউর রহমান কায়েস
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৫০২ বার পড়া হয়েছে

সালাম, স্ত্রি ও ৯ বছরের মেয়ে ময়নাকে নিয়ে তার ছোট্ট সংসার। দারিদ্রতার খোসাঘাতে কোনভাবে চলছিল তার দিন। হঠাৎই এলাকার এক বড় ভাইয়ের বদৌলতে কোনরকম প্রশিক্ষন আর ভোয়া লাইচেন্স নিয়ে হয়ে গেল দুরপাল্লার বাস চালক। টাকার লোভে পরে নানা অনিয়মের মধ্যে চলছিল তার যান চলাচল। দুর্ঘটনা যেনো ছিল তার কাছে নিত নৈমিত্ব বিষয়।

কিন্তু নিয়তি কোন একদিন সেই দুর্ঘটনার মুখোমুখি করল তারই আদরের ছোট্ট শিশু ময়নাকে। এমনি এক হৃদয়স্পর্শী গল্প নিয়ে মঞ্চস্থ হয় পথনাটক “ড্রাইবিং মামুর বাড়ির মোয়া” মশিউর রহমান কায়েসের লেখা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করে জলছবি সাংস্কৃতিক সংঘ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, রাসেল ইসলাম, শাহ নূর মোহাম্মদ শান্ত, আব্দুল আলিম, বিপুল মেহেদী, রিফাত ইসলাম, ওমর সিদ্দিক রবিন ও তাকরিম খান। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল বিকেল ৫টায় গুরুদয়াল মুক্তমঞ্চে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে এ নাটক মঞ্চস্থ হয়। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল সারাদেশে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯। তারই অংশ হিসেবে নানা কার্যক্রম হাতে নেই সংগঠনটি। সকালে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিসচা কিশোরগঞ্জ শাখার এক র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

পরে বিকেলে মুক্তমঞ্চে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, লিফলেট বিতরন ও শিক্ষামুলক নাটকের আয়োজন করে সংগঠনটি। নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তৌফিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লীষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com