শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

অবৈধ দোকান উচ্ছেদের নামে হকারদের মালামাল ফেলে দিলেন রেলওয়ে কর্মকর্তা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৬২০ বার পড়া হয়েছে

ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে বিনা নোটিশে হকারদের উচ্ছেদ করতে তাদের মালামাল ছুড়ে ফেলে দেয়াসহ হকারদের সাথে অসৌজন্য মূলক আচরণের অভিযোগ উঠেছে ঢাকা বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে ভৈরব রেলওয়ে ষ্টেশনের ২নং প্লাটফর্মে এ ঘটনা ঘটে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কয়েকশ হকার।

জানা যায়, ঢাকা বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল ষ্টেশনের ২নং প্লাটফর্মে আচমকা উপস্থিত হয়ে অনন্ত ত্রিশটি দোকানপাট তছনছ করে দেন এবং হকারদের সাথে অসৌজন্য মূলক আচরণসহ তাদের সব মালামাল ফেলে দেন। আপেল, কলা ডাব , তরমুজ, ভাসমান ভাতের দোকান ও ঝালমুড়ির দোকান প্লাটফর্মে ছুড়ে ফেলে দেন তিনি। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগী হকাররা। হকারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদেরকে দু মিনিটের সময়ও দেননি তিনি। হঠাৎ করে এসে আমাদের এ ক্ষতি সাধন করেছেন। আমরা গরীব মানুষ দিনে আনি দিনে খাই। এখানে সারাদিন বিভিন্ন রকমের মালামাল বিক্রয় করে পরিবার পরিজনের আহার যোগার করি। আজকের এ ঘটনায় আমাদেরকে আগামীকাল পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। এক পর্যায়ে ষ্টেশনের হকাররা বিক্ষোব্ধ হয়ে উঠলে প্লাটফর্মে কর্মরত রেলওয়ে কর্মচারি, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সহায়তায় অপ্রীতিকর ঘটনার হাত থেকে রক্ষা পান বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল।

ভৈরব রেলওয়ে হকার সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ চাঁন মিয়া বলেন, আমরা ভৈরব ষ্টেশনে বইসা বইসা কখনো ঝাল মুড়ি , কখনো কিছু ফল বিক্রি করি। এসব বিক্রয় করে আমাদের জীবন জীবিকা চলে। আমার এই মালগুলো ফেলে দেওয়ায় আগামীকালকে আমার বাড়িতে যে পরিবারের সদস্যদের জন্য কিছু বাজার করব সে টাকাতো আর নেই।

এবিষয়ে অভিযুক্ত বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল বলেন, প্লাটফর্মে অবৈধ হকারদের কারণে যাত্রীদের চলাচলে অসুবিধা ও নিরাপত্বা বিঘ্নিত হচ্ছে। যাত্রীরা স্বাচ্ছন্দে ট্রেনে উঠানামা করতে পারছেনা চলাফেরা করতে পারছেনা। তাই এ অভিযান চালানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com