রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৬৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ইয়াবাসহ নাঈম (২৬) ও মো. রিয়াজ উদ্দিন (৪৩) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া দুই ইয়াবা ব্যবসায়ীর মধ্যে নাঈম জেলার পাকুন্দিয়া উপজেলার কন্দরপতি গ্রামের শরীফের ছেলে এবং মো. রিয়াজ উদ্দিন জেলার কটিয়াদী উপজেলার বেতাল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৫০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির দুই হাজার ৫২ টাকাসহ তাদের আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া নাঈম ও মো. রিয়াজ উদ্দিন এই দু’জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com