শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মিঠামইন উপজেলায় হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল-আমিন সবুজ
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৫৫৯ বার পড়া হয়েছে

মিঠামইন উপজেলায় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় সেরা স্কুল হয়েছে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।

মিঠামইন সদর হাসপাতাল মাঠে টুর্নামেন্টের সেমিফাইনালে তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়। আরেক সেমিফাইনালে ঢাকী ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারায় এম এ গনী ভূঁঞা উচ্চ বিদ্যালয়। শিরোপার লড়াইয়ে এম এ গনী ভূঁঞা উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে শুরু থেকেই এগিয়ে থাকে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ৭-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয় ঘাগড়ার স্কুলটি। স্মৃতি আক্তার ৪ টি এবং শান্তা করে ৩ টি করে গোল। ফাইনালে ৪ টি সহ মোট ৭টি গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন স্মৃতি আক্তার। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম। অনুষ্ঠানের সভপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com