রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জ জেলায় হকি প্রশিক্ষণের উদ্বোধন

আল-আমিন সবুজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৮১ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলায় শুরু হলো মাসব্যাপী হকি প্রশিক্ষণ ক্যাম্প। মঙ্গলবার বিকেলে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদির মিয়া।

ক্যাম্পে অংশ নিচ্ছে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ২০ জন বালক এবং ২০ জন বালিকা। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা হকি দলের কোচ রিপেল হাসান। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ১৯৯৮ সালের পর থেকে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে এই স্কুলে নিয়মিত হকি প্রশিক্ষণের আয়োজন করে আসছি আমরা। এর ফলে বালিকা দল জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় ৩ বার চ্যাম্পিয়ন এবং ১ বার রানার্স আপ হয়। এছাড়া বালক দল ৩ বার রানার্স আপ হয়। চলতি বছর প্রথম বারের মত জাতীয় নারী হকি দল সিঙ্গাপুর সফল করে। যেখানে ৫ জন আরজত আতরজানের বালিকা, যারা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিগত সালের এই ক্যাম্প থেকেই জায়গা করে নিয়েছে জাতীয় দলে। তিনি আরো জানান, এই বছর থেকে বিকেএসপিতে নারী হকি দলের ভর্তির সুযোগ করে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। সেখানেও যেন কিশোরগঞ্জের খেলোয়াড়দের প্রাধান্য থাকে সেই প্রত্যাশা করেন কিশোরগঞ্জের জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মো: আব্দুল্লাহ সহ স্কুলের শিক্ষকমন্ডলী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com