শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৬৭২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে একের পর এক সাইক্লোন। কিছুদিন আগেই ভারতে আছড়ে পড়েছিল বুলবুল, সেই জের আজও চলছে। এখনও বহু মানুষ ঘর পায়নি। এরই মধ্যে সাইক্লোন কালমেগির খবরে আতঙ্ক ছড়িয়েছিল, যদিও ‘কালমেগি’ ভারতের দিকে আসেনি। এবার আসছে আরও এক ঘূর্ণিঝড় ‘রিতা’।

গত বছর সাইক্লোন ‘গীতা’র ধাক্কায় তছনছ হয়ে গিয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। এবার আসছে ‘রিতা’। নিউজিল্যান্ডে আছড়ে পড়ার সম্ভাবনা সেই ট্রপিক্যাল সাইক্লোনের। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সতর্ক থাকা জরুরি। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।

সাম্প্রতিককালে এটাই সর্ব প্রথম ট্রপিক্যাল সাইক্লোন। ফিজির মেট সার্ভিস প্রথম এই ওয়ার্নিং দিয়েছে। দ্রুত এই সাইক্লোন ‘ক্যাটাগরি-২’ তে পরিণত হবে বলে জানা গেছে। এই ঝড়ের জেরে একটা বড় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

১১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে আসছে সেই ঝড়। আছড়ে পড়ার আগে এর গতি হতে পারে ১৬০ কিমি। প্রত্যেক বছর অন্তত একটা করে ট্রপিক্যাল সাইক্লোনের শিকার হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সময়টা ঘূর্ণিঝড়ের সময়। প্রত্যেক বছরেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নিউজিল্যান্ড।

কিছুদিন আগেই ভিয়েতনামের দিকে ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় কালমেগি। ২০ নভেম্বর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে ১০৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তখনই সতর্কবার্তা জারি করে আবহাওয়া দফতর।

এরপর ২১ নভেম্বর নাসার অ্যাকোয়া স্যাটেলাইটে ধরা পড়ে সেই ছবি। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে, ঝড়ের কোনো আকার নেই। ইতোমধ্যেই এই ঝড়ের জন্য ৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com