রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ পর্যন্ত কাকে বিয়ে করছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৬৫১ বার পড়া হয়েছে

বলিউডের সবাই মনে করেন ক্যাটরিনা-সালমানের মধ্যে প্রেম ছিল। এ কথা সবাই বললেও সালমান বা ক্যাটরিনা কেউ ই তা কখনো স্বীকার করেনি। তাদের বিচ্ছেদের খবরও ছড়ায় বলিউড পাড়ায়। তবে এবার ভারতীয় মিডিয়া দাবি করছে আসছে বছরেই বিয়ে করতে যাচ্ছেন ক্যাটরিনা। আর পাত্রটি হচ্ছেন ভিকি কৌশল! নতুন বছর এবার একসঙ্গে কাটাবেন ভিকি-ক্যাটরিনা! সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনের আনাচে কানাচে। জানা গেছে, নতুন বছর একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন এই দুই তারকা।

সম্প্রতি দীপাবলি পার্টিতে একসঙ্গে দেখা যায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে। এমনকী দীপাবলি পার্টি ছেড়ে দুজনকে একসঙ্গে বেরিয়েও যেতে দেখা যায়। সে ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে যায় তাদের সম্পর্ক নিয়ে। সেই সূত্র ধরেই দাবি করা হচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। তবে কবে কোথায় হবে সেই বিয়ে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে পারেনি ভারতীয় গণমাধ্যম। এদিকে বর্তমানে ‘সূর্যবংশী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা। এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। আর ‘উধম সিং’ ছবির শুটিং শুরু করবেন ভিকি কৌশল। ‘উরি’ ছবিতে জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকেই বক্স অফিসে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন নতুন এই সুপারস্টার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com