সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে নামাজে সেজদারত অবস্থায় নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে চিকিৎসা সেবা নিতে আসা হোসনে আরা (৫৫) নামে এক নারী নামাজে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত শুক্রবার দুপুরে কটিয়াদীতে শারমিন ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত হোসনে আরা উপজেলা মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।

হোসনে আরার ছোট ভাই রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক সংগ্রাম জানান, আমার বড় বোন হোসনে আরা ২০১৪ সাল থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি প্রতিমাসে ডাক্তার দেখানোর জন্য কটিয়াদীতে শারমিন ডায়াগনস্টিক সেন্টারে আসতেন।

আজও তিনি ডাক্তার দেখানোর জন্য এসে সিরিয়ালে নাম লেখান। ডাক্তার জুমার নামাজ পড়তে মসজিদে চলে গেলে আমার বোন ডায়াগনস্টিক সেন্টারের এক কক্ষে নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডায়াগনস্টিক সেন্টারের লোকজন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শারমিন ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত হালিমা খাতুন জানান, তিনি একজন ধার্মিক মহিলা ছিলেন। ডাক্তার দেখাতে আসলেও তিনি কখনও মুখের নেকাব খুলতেন না। আমি দুপুরের খাবার খাওয়ার সময় তিনি আমার পাশেই নামাজ পড়ছিলেন। সেজদারত অবস্থায় তার দেহ কাঁপতে কাঁপতে তিনি পড়ে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com