রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে দুইটি পৃথক অভিযান চালিয়ে ১হাজার পুড়িয়া গাঁজা ও ৮ পিস ইয়াবা ৫ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৭

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৭৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীতে দুইটি পৃথক অভিযান চালিয়ে ১হাজার পুড়িয়া গাঁজা ও ৮ পিস ইয়াবা ও ৫ লিটার চোলাইমদসহ সাত ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নেয়াপাড়া গ্রামে গাঁজা ও চোলাইমদ বিক্রির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফুলচাঁন রবি দাস(৬০),আবু ব্বাক্কার (৪৫) ও আল ইসলাম (৩৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ। অন্য দিকে একই দিন বিকেলে নিকলী সদর ইউনিয়নের কূর্শা কিতাব হাটি গ্রামে হাবিব মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা খাওয়া সময় ৮পিস ইয়াবাসহ কিতাব হাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে হাবিবুর রহমান হবি(৩৫) , রোদারপুড্ডা গ্রামের আবু ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ রিয়াজ (৩০),কূর্শা বাগান বাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে মোঃ খোকন (২৭) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়াকে (৩৮)। গ্রেপ্তার করে নিকলী থানার পুলিশ।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শামছুল আলম ছিদ্দিকি বলেন, গ্রেপ্তারকৃত সাতজনই দীর্ঘদিন ধরে দামপাড়া ইউনিয়ন ও সদর ইউনিয়নে ইয়াবা,দেশীয় তৈরী মদ গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ডিসেম্বর)রাতে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন ও বিকেলে সদর ইউনিয়নে পৃথক অভিযা চালিয়ে ইয়াবা, গাঁজা ও মদ বিক্রির সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পুড়িয়া গাঁজা ও ৮ পিস ইয়াবা ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই সাতজনের নামে নিকলী থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com