সোমবার (৯ ডিসেম্বের) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতিকে করব শেষ, সবাই মিলে গড়ব সোনার দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবু বাক্কার ছিদ্দিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় বক্তারা দুর্নীতি করবো না দুর্নীতি সইবো না এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচতেন হয়ে কাজ করার আহ্বান জানান।