শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ উযযাপিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৫ বার পড়া হয়েছে

ভৈরবে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৯ দিবস পালন করা হয়েছে।

“নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার সকালে ভৈরব উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা চত্বরের কড়ই তলায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।

এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন, ভৈরব পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও দৈনিক গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ শতাধীক নারী-পুরুষ অংশ নেয়। আলোচনা সভা শেষে সমাজের ৫টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com