শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭৬ বার পড়া হয়েছে

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন, কিশোরগঞ্জ আঞ্চলিক শাখা এইসব কর্মসূচীর আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে ভৈরব বাজার ছবিঘর শপিং কমপ্লেক্সের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে পৌরসভার সামনে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সংগঠনের সভাপতি শাহনোয়াজ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা: মো: হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ আমিন, মুমিনুল হক লিটন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কাজল কান্তি পাল, সহ-সভাপতি ফার্মাসিস্ট চন্দন কুমার পাল, নির্বাহী সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম.আতাহার আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেকুজ্জামান ঝুমন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষিত না হলে শান্তিময় বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে না। তাই যুদ্ধ-বিগ্রহ বন্ধসহ ক্ষুদ্র-জাতি গোষ্ঠীর অধিকার রক্ষায় বিশ্ব নেতাদের সচেষ্ট হতে হবে।

নিজের অধিকার বিষয়ে একজন মানুষ যেমন সচেতন থাকবেন, তেমনি অন্যের অধিকার সমুন্নত রাখায়ও সজাগ থাকতে হবে অভিমত ব্যক্ত করে আলোচকরা আরও বলেন, দেশে দেশে, জাতিতে জাতিতে এবং রাজনৈতিক পরিচয়ে হানাহানি বন্ধ করে সুন্দর এক বাসযোগ্য পৃথিবী গড়ে তোলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com