শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নেপালে বাস দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৪ বার পড়া হয়েছে

নেপালের সিন্ধুপালচক জেলায় রবিবার সকালে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

সিন্ধুপালচক জেলা পুলিশের মুখপাত্র গণেশ খানাল সিনহুয়া’কে জানান, ‘৩২ জন যাত্রী নিয়ে কালিনচক থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সানকশি নামক এলাকায় বাসটি সড়ক থেকে কয়েকশ মিটার নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এতে ১২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য দু’জন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।’ আহতদের নিকটকর্তী স্থানীয় হাসপাতাল ও কাঠমান্ডুতে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

অতিরিক্ত জনাকীর্ণ যানবাহন, দুর্বল রক্ষণাবেক্ষণ করা রাস্তাঘাট ও সরকারি যানবাহনের স্বল্পতা নেপালে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নেপাল পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত ১০ বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com