বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

ভৈরব রেলস্টেশন এলাকায় ২ঘন্টার ব্যবধানে ৩টি ছিনতাই, আটক ০৩

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭২১ বার পড়া হয়েছে

ভৈরব রেলওয়ে ষ্টেশন এলাকায় দুই ঘন্টার ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ তিন ছিনতাইকারিকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে একটি ধারালো ছুড়া উদ্ধার করা । সোমবার সন্ধা সাড়ে সাতটা থেকে রাত নয়টার মধ্যে এ সকল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও ছিনতাইয়ের শিকার ব্যাক্তিরা জানায়।

জানা যায়, সোমবার সন্ধা সাড়ে সাতটার সময় ভৈরব রেলওয়ে ষ্টেশন রোডে সাইফুল ও সুজন নামে দুই যুবকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা। এ ঘটনার দুই ঘন্টা পর রাত সাড়ে নয়টার সময়ে রেলওয়ে ষ্টেশনের পূর্ব পাশে পথচারিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। খবর পেয়ে রেলওয়ে পলিশ রেল ষ্টেশনের পূর্বপাশ থেকে ধারালো ছুড়ি সহ ছিনতাইকারি মিঠুন (১৯), সঞ্জু (২০) ও পায়েল (১৯) কে আটক করে।

ছিনতাইকারিদের দ্বারা আক্রান্তরা হলো মিটামইন এলাকার চাকুরিজীবী সুজন (২০) , জগন্নাথপুর গ্রামের হাজী ইউছুফ আলী উচ্ছ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম (১৮) ও শহরের ভৈরবপুর এলাকার শামীম আহমেদ।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান বলেন, শামীম নামে এক যুবককে ছিনতাইকারিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেছের্ খবর পাই। তখন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে উল্লেখিত তিন ছিনতাইকারিকে ধারালো অস্ত্রসহ আটক করতে সক্ষম হই এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সড়কে গত এক মাসে প্রায় এক ডজন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। এই সড়কে নিত্যদিনের ছিনতাইয়ের ঘটনায় এ রাস্তা দিয়ে চলাচল করতে ভৈরবসহ আশপাশের মানষের মাঝে এখন চরম আতংক বিরাজ করছে। পুলিশ প্রায়ই অভিযান চালিয়ে ছিনতাইকারিদের গ্রেফতার করে আদালতে পাঠালেও কিছুতেই কমছেনা ছিনতাইয়ের ঘটনা। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ভৈরব থানা পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com