আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টা ১০মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থলে পৌঁছেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
এর আগে দুই দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।