আজ (৩০ডিসেম্বর) সোমবার আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের (স্কুল শাখা’র) বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং আব্দুল হাসিম মোল্লা ও মাজেদা রশিদ স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মোঃ সোলাইমান।
এছাড়াও প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক এ কে এম কামরুজ্জামান খান এর সার্বিক উপস্থাপনায় আয়োজনের আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী, ভৈরব উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, খ্যাতিমান লেখক ও সহকারি অধ্যাপক মোঃ শহীদুল্লাহ, ভৈরব উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী প্রমূখ।
আলোচনাসভা শেষে প্রতিষ্ঠানের স্কুল শাখার প্রত্যেক শ্রেণীর এবারের বার্ষিক পরীক্ষায় মেধাবী তালিকার শীর্ষস্থান অর্জনকারিদের পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।