বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জয় পেয়েছেন রত্না ও পপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭০৩ বার পড়া হয়েছে

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অমিত হাসান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুর রহমান লিটনকে হারিয়ে সংগঠনটির এক বছরের জন্য দায়িত্ব পেলেন তিনি। নির্বাচনে অমিত হাসানের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে। অমিত হাসানের প্যানেল থেকে নির্বাচন করেন পপি ও রত্না। এই দুজনও জয় পেয়েছেন। পপি ৩২৫ ভোট পেলেও রত্না পেয়েছেন ৩৪৪ ভোট।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে বিএফডিসির প্রযোজক পরিবেশক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে মধ্য রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।

সভাপতি নির্বাচন করে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন,ওমর সানী, পপি, রত্না, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com