শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নানা আয়োজনে পালিত হচ্ছে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। খবর ইউএনবি’র।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রতিষ্ঠার পর ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল। তবে সংগঠনটির অতীত ইতিহাস গৌরবোজ্জ্বল হলেও সাম্প্রতিক সময়ে তাদের বেশকিছু কর্মকাণ্ড সমালোচিত হয়েছে।

এদিকে সংগঠনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- শনিবার সকালে সংগঠনের সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং ঢাবির কার্জন হলে কেক কাটার অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। যেখানে সংগঠনটির অভিভাবক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং পরের দিন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। সেই সাথে মঙ্গলবার ঢাবির সোপার্জিত স্বাধীনতা চত্বরে গরিব-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com