শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

২ হাজার ৪২২ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭০ বার পড়া হয়েছে

২ হাজার ৪২২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ১০৮ কোটি ৪৫ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ৩১৩ কোটি ৮২ লাখ টাকা। পাস হওয়া প্রকল্পগুলোর নতুন ৫টি প্রকল্প এবং ৪টি সংশোধিত প্রকল্প পাস হয়।

সভায় আজ মোট ১০টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হলেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের গ্রাম পর্যায়ে টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণ, ট্রানজিট সেবা প্রদান ও এর আধুনিকায়ন সংক্রান্ত প্রকল্পটির অনুমোদন দেয়া হয়নি। এই প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করে পুনরায় একনেক সভায় নিয়ে আসতে বলেছেন।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সভা শেষে পরিকল্পনা কমিশনের সচিব মো. নূরুল আমিন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রায়াত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের কার্যক্রম আরও দক্ষতার সাথে করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, টেলিটকের কার্যক্রম আরও দক্ষতার সাথে যেন করে এবং এই প্রকল্পের আওতায় কোথায় কোথায় টাওয়ার বসবে, সেগুলো আরও যাচাই করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com