কিশোরগঞ্জের ভৈরবের মানিকদি গ্রামের চাঞ্চল্যকর ২বছরের শিশু ধর্ষন মামলার মোঃ আকরাম (১৭) নামের এক কিশোরকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযুক্তের অবস্থান সনাক্ত করে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে জেলার কটিয়াদি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত আকরাম ভৈরবের মানিকদি গ্রামের মোঃ মিলন মিয়ার ছেলে।
আজ দুপুরে (২০ ফেব্রুয়ারি) র্যাব ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, চলতি মাসের ১৫তারিখ বিকেল সাড়ে পাচঁটার দিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি নির্জন জায়গায় নিয়ে দুই বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় আকরাম। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং আকরামকে প্রধান আসামী করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। পরে অভিযুক্তকে আটক করতে মাঠে নামে র্যাব সদস্যরা।
এছাড়াও অভিযুক্ত আকরাম ধর্ষনের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।