শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে একই দিনে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মরজিনা ও ফাহিমা : বরের ৭ দিনের কারাদন্ড

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৬৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের সুরুজ আলীর মেয়ে আশুতিয়া ছামাদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী মরজিনা আক্তারের (১৪) সাথে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জামাইল গ্রামের রতন মিয়ার ছেলে আঃ আল-মামুনের সাথে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ খবর শুনে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ পপি’র প্রকল্পের প্রজেক্ট অফিসার সালমা পারভীন ও ইউনিয়ন মাঠ সহায়ক শান্তি বেগম উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর নিকট মঠোফোনে বাল্য বিয়ে হচ্ছে মর্মে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবম শ্রেণীর ছাত্রী মরজিনা আক্তারের বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় বর আঃ আল-মামুনকে (২২) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে

কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন। অপর দিকে একই দিনে উপজেলা শাহেদল বাঘপাড়া গ্রামের ইমাম হোসেনের মেয়ে গলাচিপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফাহিমা আক্তারের (১৫) সাথে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কুড়িমারা গ্রামের মুসলিম মিয়ার ছেলে রাজিব মিয়ার (২৫) বিয়ের অনুষ্ঠান চলছিল। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবম শ্রেণীর ছাত্রী ফাহিমা আক্তারের বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় মেয়ের মা ফরিদা খাতুনকে দশ হাজার টাকা জরিমান করেন।পরে বাল্য বিয়ের কুফল বিষয়ে অবগত করে ১৮ বছরপূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com