শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় শিগগিরই শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রবিবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারানের সাথে বৈঠকের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ব্যাপারে আমি আশাবাদী।মালয়েশিয়ার মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান ড. আবদুল মোমেন। বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীকে তিনি বলেন, শ্রমবাজার চালু করার ঘোষণা দিলে আপনি এখানে জাতীয় বীর হবেন।

আমি তাকে ইতিবাচক দেখেছি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন।

বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com