ভারতে নিরীহ মুসলিমদের নির্যাতন, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে । মদিনার ফুল নামে একটি সংগঠনের আয়োজনে আজ শনিবার সকালে স্থানীয় পৌর শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, আল-আমিন মোজাহেদী, মুফতি মাইন উদ্দিন ফুলপরী, আল্লামা হারুনুর রশিদ রেজভী প্রমূখ।
এ সময় বক্তারা বলে, মোদী সরকারের উগ্রপন্থী হিন্দুরা ভারতে নিরীহ মুসলিমদের উপর অমানুষিক নির্যাতন ,হত্যা ও মসজিদ ভাঙচুরসহ অগ্নিসংযোগ করছে । ভারতের মুসলিমদের উপর নির্যাতন ও হত্যা বন্ধ করা না হলে তারা বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন । তাই বিশ্বের সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান তারা ।