শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপি আতংক করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে ভৈরবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেল পাচঁটায় উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, করোন ভাইরাস নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, ভৈরব পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ, ভৈরব উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ারে সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাস একটি বড় আতংকের নাম। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ করতে সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে। এছাড়াও করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে এয়ারপোর্টে নিরাপত্তা বৃদ্ধি করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।

পরে সমাপনি বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা দেশের এই আতংক কাটিয়ে উঠতে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করে আরো বলেন, বিদেশ ফেরত ব্যক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে। নির্দেশনা অমান্যের তথ্য পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com