রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনায় গৃহবন্দি বিশ্বের ১০০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৭৬ বার পড়া হয়েছে

করোনার আতঙ্কে কাঁপছে বিশ্ব। এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। ১০০ কোটির মত মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

করোনার ঝড়ে বিশ্বের ৩৫ টি দেশ লকডাউন হয়েছে। বন্ধ রয়েছে সীমান্তে চলাচল। এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র ইতালিতে মৃতের সংখ্যা ৪৮০০ মানুষের বেশি যা বিশ্বের মৃতের সংখ্যার এক তৃতীয়াংশ।

বিশ্ব নেতারা এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেও ইউরোপের দেশগুলোতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন্।

ফ্রান্সে হুট করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ জনে। করোনার প্রভাব পড়েছে আন্তজার্তিক স্পোর্টস ক্যালেন্ডারেও। করোনার প্রভাবে জাপানে অলিম্পিকের আয়োজিত টোকিও গেইম ২০২০ স্থগিত করা হয়েছে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিনিদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভবিষ্যতে জরুরী পরিস্থিতির জন্য ১ লাখ কোটি অর্থের প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র। এদিকে চীনে তিনদিনের মত করোনায় আক্রান্তের সংখ্যা শুন্য হলেও রোববার আবারও নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।

 

ফ্রান্স, স্পেন,ইতালিতে বাড়ির বাইরে বের হলে জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতে জনতা কারফিউ জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যেও করোনা তার থাবা বসিয়েছে। ইরানে শনিবার নতুন করে ১২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে আফ্রিকাতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য যেকোন সুবিধা থেকে পিছিয়ে রয়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলো। সেখানে করোনা মোকাবেলা করা এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com