শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে যুবলীগ নেতার নিজ অর্থায়নে পাচঁশতাধীক নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪১৭ বার পড়া হয়েছে

ভৈরব পৌর ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী সাইফুল হোসেন রানা নিজ অর্থায়নে পাচঁশতাধীক গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল ও তেল বিতরণ করেছেন। আজ রবিবার বেলা তিনটায় নিজের জন্মস্থান ভৈরব পৌর ৬নং ওয়ার্ডের তাতাঁরকান্দি গ্রামে বিভিন্ন বয়সের দরিদ্র নারী-পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও হাজী আসমত কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল বাছেদ, পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি মাছুম মিয়া, প্রচার সম্পাদক আলা উদ্দিন প্রমূখ। এছাড়াও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপি মহামারি রুপধারনকারি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারি ঘোষনা অনুযায়ী আগামী ৭এপ্রিল পর্যন্ত ভৈরবে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। এতে করে চরম বিপাকে পড়েছেন স্থানীয় নি¤œ আয়ের মানুষজন। জাতির এই ক্রান্তি সময়ে তালিকা করে নিজ গ্রামের ৫২০জন দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পাচঁ কেজি চাল, দুই কেজি আলো, এক কেজি ডাল ও আধা কেজি তৈলের পুটলি তুলে দেন যুবলীগ নেতা সাইফুল হোসেন রানা। এদিকে অভাব অনটনের এমন দিনে খাদ্য সামগ্রী হাতে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। এছাড়াও সাইফুল হোসেন রানার মানবিক আয়োজনকে সাধ্যবাদ জানিয়ে সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com