মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

সিরাজগঞ্জে করোনা রোগী সন্দেহে দুই বাড়ি লক ডাউন, পুলিশের অবস্থান জোরদার

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনা রোগী সন্দেহে দুই ব্যক্তিকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রেখে দুটি বাড়ি লকডাউন করেছে পুলিশ।

শনিবার রাতে শাহজাদপুর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে দুটি বাড়িকে লকডাউন ঘোষনা করে শাহজাদপুর থানা পুলিশ। করোনা ভাইরাস সংক্রামন রোধে জনসমাগম ঠেকাতে জেলা পুলিশের বিশেষ টিম শহরের বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে। সাধারন মানুষকে ঘরে রাখা ও সচেতন করতে কাজ করছে পুলিশ। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। পৌরসভার উদ্যেগে শহরের জীবানু মুক্ত রাখতে স্প্রে করা হচ্ছে।

এদিকে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে বিদেশ ফেরত ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থানা ৫৬৭ জনের মধ্যে ৪৪১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর জানিয়েছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি পদ্মাসেতু প্রকল্পে কাজে নিয়োজিত দুই ব্যক্তি ছুটিতে গ্রামের বাড়ি ভাটপাড়ায় আসেন। এদের মধ্যে একজন স্থানীয় হলেও অপরজন লালমনিরহাট জেলার বাসিন্দা। স্থানীয়দের ধারণা, পদ্মাসেতু প্রকল্পে বিদেশিদের সংস্পর্শে চলমান করোনাভাইরাস বহন করতে পারে ওই দুই ব্যক্তি।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম নিয়ে তাদের প্রাথমিক পরীক্ষা করার পর দুজনকেই বাধ্যতামুলক হোম কোরয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয় এবং পাশাপাশি দুটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। আজ সোমবার তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com