মৌলভীবাজারের কমলগঞ্জ করোনায় সবকিছুু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন কমলগঞ্জ পৌরসভার শত শত কর্মজীবি মানুষ। সেই কর্মহীন মানুষদের পাশে দাঁড়ালেন পৌর মেয়র জুয়েল আহমেদ। প্রতিদিনের মতো ৩১ মার্চ মঙ্গলবারও কর্মহীন নারী পুরুষদের হাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
পৌর মেয়র জুয়েল আহমেদের ব্যক্তিগত পক্ষ থেকে সকাল ১১টায় পৌরসভার ২নং ওয়ার্ডেও বড়গাছ,ও ৬নং ওয়ার্ডের শীলপাড়া এলাকার শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, পিয়াজ, লবণ, তেল, সাবান ইত্যাদির প্যাকেট করে নিজ হাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন মেয়র জুয়েল আহমেদ।
এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুবিধা বঞ্চিতদেরকে সচেতনতামূলক নানা পরামর্শ দেন এবং করোনা ইস্যুতে সরকারের নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান। এসময় সংশ্লিস্ট্র কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।