শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ভৈরবে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় তিনজনকে ৮হাজার টাকা জরিমানা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

ভৈরবে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা না মেনে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় তিনজনকে ৭হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বেলা এগারোটায় ভৈরব বাজারের হলুদপট্টি এলাকার দয়াল ষ্টোরে বেশ কয়েকজন একসাথে বসে আড্ডা দেওয়ার কারণে ওই প্রতিষ্টানের মালিকে নগত পাছঁ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা।

এছাড়াও অপ্রয়োজনে ঘুরাফেরা করা অবস্থায় আরো একজনকে দুইহাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিনা কারণে রাস্তায় ঘোরা ফিরার কারণে বিভিন্ন বয়সের লোকজনদেরকে ঘরে ফিরাতে বাধ্য করেন ভ্রাম্যমান আদালত। মোটরসাইকেলসহ বিভিন্ন যান বাহনে অতিরিক্ত যাত্রী বহণ করা থেকেও বিরত করেন। একজনের বেশি কেউ কোন যানবাহনে চলতে পারবেনা মর্মে নিষেধ করা হয়। এসময় ভৈরব সার্কেল এএসপি রেজওয়ান দিপুসহ অর্ধশত পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

একই দিন সন্ধ্যায় অযথা ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘুরাফেরারত অবস্থায় একজনকে ভ্রাম্যমাণ আদালতে ১হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেরা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারাজানা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা জানান, অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে প্রতিদিন বিভিন্ন ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং নির্দেশনা অমান্যকারিদের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়াও দেশ জাতির স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com