বিশ্বব্যাপি মহামারি রুপধারনকারি করোনা ভাইরাস আতংকে মৃত্যুপুরী ইতালিতে বসবাস করেও নিজ জন্মভূমির দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মোজাম্মেল আলম দিপু নামে এক ইতালি প্রবাসী। মঙ্গলবার বিকেলে ভৈরবের শম্ভুপর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইতালি প্রবাসী মোজাম্মেল আলম দিপু তার নিজ অর্থায়নে তিনশতাধিক নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল ও পিয়াজ তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারি ঘোষনা অনুযায়ী আগামী ১১এপ্রিল পর্যন্ত বর্ধিত করে ভৈরবের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। এতে করে চরম বিপাকে পড়েছেন স্থানীয় নিম্ন আয়ের মানুষজন। জাতির এই ক্রান্তি সময়ে নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পাচঁ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পিয়াজ ও এক লিটার তেল তুলে দেন প্রবাসী মোজাম্মেল আলম দিপু। এদিকে অভাব অনটনের এমন দিনে খাদ্য সামগ্রী হাতে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এছাড়াও ইতালি প্রবাসী মোজাম্মেল আলম দিপুর মানবিক আয়োজনকে সাধুবাদ জানিয়ে সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন অনেকে।