পবিত্র মাহে রমজান উপলক্ষে ভৈরব উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ এর নিজ অর্থায়নে শতাধীক নি¤œ আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে তার নিজ এলাকা তাতাঁরকান্দি গ্রামের শতাধীক হত-দরিদ্র মানুষের হাতে ইফতার সামগ্রী হিসেবে ১কেজি ছোলা বুট, ১কেজি এংকর বুট, ১লিটার সয়াবিন তেল, ৮শ গ্রাম মুড়ি, আধা কেজি পেয়াজঁ ও আধা কেজি খেজুর তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক আবুল কালাম আজাদ এর সহধর্মিণী অন্তরা আজাদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, বিশ্বব্যাপি মহামারি রুপ ধারনকারি করোনা ভাইরাসের দূর্যোগময় পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান-মিল কারখানা বন্ধ থাকায় সমাজের নিম্ন আয়ের মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। এ পরিস্থিতিতে প্রত্যেকের উচিৎ সামর্থ অনুযায়ী দিন মজুর খেটে খাওয়া মানুষদের পাশে এসে দাড়ানো এবং এটি একটি সামাজিক দায়িত্বও বটে। এই দায়বদ্ধতার জায়গা থেকেই আমি আমার এলাকার নিম্ন আয়ের মানুষদের কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়াও জাতির এই ক্রান্তি সময়ে গরীব-অসহায়দের পাশে দাড়াতে সমাজের বিত্তবারদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।