শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার-৪, মাদক-অস্ত্রসহ সিএনজি জব্দ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ১১৬০ বার পড়া হয়েছে

ভৈরবের বাশঁগাড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহায়তায় চারজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে বাশঁগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। এসময় আটকৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, মাদকদ্রব্য গাঁজাসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে।

 

আটককৃতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরাচর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫), শিবপুর ইউনিয়নের টানকৃঞ্চ নগর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে জুয়েল মিয়া(২৪), কুলিয়ারচর থানার ছয়সুতী ইউনিয়নের লালপুর গ্রামের নুর ইসলামের ছেলে দীন ইসলাম(৩০) ও নরসিংদী জেলার বেলাব থানার সররাবাদ গ্রামের মৃত সেন্টু মিয়ার ছেলে কাসেম মিয়া (২৭)। এছাড়াও আটককৃতদের জবান বন্দী মতে ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার সোহেল মিয়া ও বাঁশগাড়ী গ্রামের বাবুল মিয়াকে মামলায় আসামী করা হয়েছে বলেও জানায় পুলিশ।

 

এবিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, উল্লেখিতরা বাঁশগাড়ি বাজার এলাকায় মানুষের চলাচলে বিঘœসৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উল্লেখিত চারজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের তল্লাশী করে তাদের নিজ হেফাজতে থাকা গাঁজা, ধারালো অস্ত্র ও তাদের ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতা ও ডাতাতির প্রস্তুতি আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করে কিশোরগঞ্জের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com