রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভাঙ্গায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরনসহ নানা কর্মসূচী নিয়েছে থানা পুলিশ

মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা, ফরিদপুর
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০
  • ৩২৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে অব্যাহতভাবে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন মানবিকতার স্বাক্ষর রেখে চলেছে। মানুষ যখন করোনার বৈশ্বিক মহামারীতে বিপর্যস্ত তখন আমাদের দেশের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে চরম খাদ্য সংকটে ভূগছে।

 

এমন অবস্থায় সারা দেশের ন্যায় করোনা যুদ্বে প্রথম সারীতে রয়েছে পুলিশ সদস্যরা। এসব করোনা সৈনি দের মধ্যে ভাঙ্গা থানার পুলিশ সদস্যরাও পিছিয়ে নেই। চলমান নানা প্রশংসামূলক কর্মকান্ডের অংশ হিসেবে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান থানার আশপাশে বসবাস করা এবং ভাসমান অসহায়দের খাদ্যসামগ্রী দেওয়া অব্যাহত রেখেছেন। গত ২ দিন তিনি তার নিজস্ব অর্থ দিয়ে বিপুল সংখ্যক কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে তাদের পাশে এসে দাড়িয়েছেন। আর এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এদিকে ভাঙ্গায় প্রথমবারের মত ৩ জন করোনা আক্রান্তদের বাড়িতে থানার অফিসার ইনচার্জের শফিকুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ ভিটামিন সি জাতীয় ফলসহ বিভিন্ন ফলমুল পাঠানো হয়েছে। তাছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের নানা পরামর্শ এবং যেকোন সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে হাসপাতালে কর্মরত নার্স শরিফা আক্তার এ্যানীকে আ্ইসোলেশনে পাঠানো হয়েছে। এদিকে আক্রান্ত তিন জনের পরিবারের ১৫ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেলে পাঠান হয় । তিন পরিবারের সকলের রির্পোট নেগেটিভ এসেছে।

 

অপরদিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত ওই নার্সের শরীরে করোনা সনাক্ত হওয়ায় সাময়িকভাবে জরুরীসেবা ছাড়া হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে বলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গনেশ চন্দ্র সাহা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com