সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

রাজধানীর ৫০ থানার ৪৮ টিতেই করোনা রোগী শনাক্ত, যে এলাকায় যতজন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০
  • ৪৮৭ বার পড়া হয়েছে

প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে দেশে করোনার প্রকোপ। দেশে এখন পর্যন্ত আক্রান্তের অর্ধেকের বেশি মানুষ ঢাকা শহর ও ঢাকা জেলার অধিবাসী। এদিকে করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত রাজধানীর ১ হাজার ২২৩টি বাড়ি লকডাউন। এই তালিকায় রয়েছে সরকারি স্টাফ কোয়ার্টার, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আবাসস্থল, হাসপাতাল, মন্দির এবং বিভিন্ন অলিগলি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১ মে) সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ৪১৩টি এলাকার ১ হাজার ২২৩টি বাড়ি লকডাউন ছিল। আর রাজধানীর ৫০টি থানা এলাকার মধ্যে ৪৮টিতেই সংক্রমণ ছড়িয়েছে। লকডাউন হওয়া বাড়িগুলোর মধ্যে ৮৫১টির অবস্থান পুরান ঢাকায়। ওয়ারী থানা এলাকায়ই লকডাউন হওয়া বাড়ির সংখ্যা ৪৫৪। এদিকে ১ মে পর্যন্ত হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে রোগী মোট ৮৩ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে ঢাকা শহরেই ৫৪ দশমিক ৭২ শতাংশ। ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ৯৬৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এরপর সবচেয়ে বেশি রোগী গাজীপুরে ৩২২ জন। ঢাকা জেলায় ১০৯, নরসিংদীতে ১৫১, কিশোরগঞ্জে ২০১ আর মুন্সীগঞ্জে ১১২ জন রোগী। ঢাকা বিভাগে সবচেয়ে কম রোগী ফরিদপুরে ১৩ জন। এছাড়া পুলিশ জানায়, লকডাউন হওয়া বাড়ির সংখ্যা তুলনামূলক কম হাজারীবাগ, নিউমার্কেট, রমনা, কলাবাগান ও ধানমন্ডিতে। মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, মুগদা, সবুজবাগ ও খিলগাঁওয়ে লকডাউন করা হয়ছে ৮০টি বাড়ি।

 

তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর, আদাবর ও মোহাম্মদপুরে লকডাউন করা হয় ৯১টি বাড়ি। মিরপুর, রূপনগর, দারুস সালাম, কাফরুল ও পল্লবীতে ৬৪ বাড়ি লকডাউন। গুলশান, ভাটারা, বাড্ডা ও খিলক্ষেতে ২২টি এবং উত্তরায় ৮৭টি বাড়ি লকডাউন করা হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com