মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩ তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২ পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

দেশে করোনা কেড়ে নিল আরও ৫ প্রাণ, মোট ১৮২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৮৫ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে।

সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

তিনি বলেন, যে পাঁচজন মারা গেছেন তারা সবাই পুরুষ। তাদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। একজন সিলেটের এবং আরেকজন ময়মনসিংয়ের।

ডা. নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই এক দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা এবং সংক্রমণ শনাক্তের সংখ্যা। গতকাল একই সময়ে এই সংখ্যা ছিল ৬৬৫ জন।  এ নিয়ে ৫৮তম দিনে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে।

 

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৬২৬০টি নমুনা পরীক্ষা করে ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এই সময়ে  করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ১১৭জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০৯জন করোনা রোগী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com